| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

  • আপডেট টাইম: 08-05-2025 ইং
  • 380002 বার পঠিত
দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
ছবির ক্যাপশন: দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

রিপোর্টার্স২৪ ডেস্ক:

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ৯ মাস পর দেশ ছাড়লেন ওই সরকারের রাষ্ট্রপতি আবদুল হামিদ।  বুধবার (৭ মে) দিবাগত রাত ৩টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

বিমানবন্দরের দায়িত্বশীল একটি সূত্র জানায়, রাত ১১টার দিকে বিমানবন্দরে আসেন আবদুল হামিদ। ইমিগ্রেশনে প্রয়োজনীয় যাচাইবাছাই শেষে দেশ ছাড়ার সবুজ সংকেত পান তিনি। রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি ৩৪০ নম্বর ফ্লাইটে ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়েন আবদুল হামিদ।

কিশোরগঞ্জে গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মিছিলে হামলা, গুলিসহ সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২৫০ জনের নামে মামলা হয়। গত ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় হওয়া এই মামলায় সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদেরও নাম রয়েছে।

রিপোর্টার্স২৪/এসবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪