| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জীবননগরে স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

  • আপডেট টাইম: 07-05-2025 ইং
  • 378532 বার পঠিত
জীবননগরে স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক
ছবির ক্যাপশন: জীবননগরে স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

মুতাছিন বিল্লাহ, জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ

চুয়াডাঙ্গার জীবননগরে ৩টি স্বর্ণেরবার সহ আলমগীর হোসেন (৪৮) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৮ বিজিবি)।


বুধবার (৭ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়ন পরিষদের (ইউপি) সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত, উপজেলার সীমান্ত ইউনিয়নে নব দুর্গাপুর গ্রামের ইসহাক মন্ডলের ছেলে। 


সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।


সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর দেড়টার দিকে জীবননগর বিওপি’র টহল দল ১টি ব্যাটারি চালিত ভ্যানসহ আলমগীর হোসেনকে উপজেলার সীমান্ত ইউনিয়ন পরিষদের সামনের পাকা রাস্তা থেকে আটক করে জীবননগর ক্যাম্পে নিয়ে আসা হয়। এই ব্যক্তি প্রথমে কিছু স্বীকার না করলেও পরবর্তীতে তার শরীর তল্লাশি করা হলে কস্টেপ প্যাচানো অবস্থায় ৩ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ৩৪৯.৩৩ গ্রাম। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য আটচল্লিশ লক্ষ বায়ান্ন হাজার চারশত ছয় টাকা।


আরও জানানো হয়, আটককৃত আসামীর বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের এবং স্বর্ণের বারগুলো আদালতের মাধ্যমে সরকারী জেলা কোষাগার, চুয়াডাঙ্গায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪