| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গণতন্ত্র ফেরত না আসলে পরিণতি অতীতের মতো হতে পারে: শামসুজ্জামান দুদু

  • আপডেট টাইম: 07-05-2025 ইং
  • 380943 বার পঠিত
গণতন্ত্র ফেরত না আসলে পরিণতি অতীতের মতো হতে পারে: শামসুজ্জামান দুদু
ছবির ক্যাপশন: গণতন্ত্র ফেরত না আসলে পরিণতি অতীতের মতো হতে পারে: শামসুজ্জামান দুদু

নিজস্ব প্রতিবেদক :

গণতন্ত্রের কোনো বিকল্প নাই, গণতন্ত্র ফেরত না আসলে পরিণতি অতীতের মতো হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

বুধবার (৭ মে) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে আয়োজিত এক নাগরিক সমাবেশে এমন আশঙ্কার কথা জানান তিনি। 

শামসুজ্জামান দুদু বলেন, গণতন্ত্র মেনে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হলে রাতারাতি সব সমস্যার সমাধান হয়ে যাবে। 

বিগত দিনের ফ্যাসিস্ট সরকারবিরোধী আন্দোলনে বিএনপির এত মানুষ আত্মাহুতি দিয়েছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, এটি যদি বর্তমান সরকার বুঝতে না পারে তাহলে বুঝতে হবে তারা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল না।


রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪