| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কাওরান বাজারে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত

  • আপডেট টাইম: 07-05-2025 ইং
  • 380955 বার পঠিত
কাওরান বাজারে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত
ছবির ক্যাপশন: প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক:রাজধানীর কারওয়ান বাজার রেলগেট এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রেনের ধাক্কায় মো. লোকমান (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি চাঁদপুর সদরের লালদিয়া গ্রামের ফানিফ হদানিয়ার ছেলে। বর্তমানে তিনি মেরুল বাড্ডা এলাকায় ভাড়া থাকতেন।

বুধবার (৭ মে) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সেখান থেকে তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী আব্দুল্লাহ নোমান জানান, বুধবার দুপুরের দিকে অসতর্কভাবে ওই বৃদ্ধ কাওরানবাজার রেললাইন দিয়ে পায়ে হেঁটে পার ছিলেন। এ সময় কমলাপুরগামী একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন ওই বৃদ্ধ। পরে দ্রুততাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে লোকমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ঢাকা রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।


রিপোটার্স২৪/এসএমএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪