| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দিনশেষে যুদ্ধ কারও জন্যেই কল্যাণকর নয়: জামায়াত আমির

  • আপডেট টাইম: 07-05-2025 ইং
  • 380317 বার পঠিত
দিনশেষে যুদ্ধ কারও জন্যেই কল্যাণকর নয়: জামায়াত আমির
ছবির ক্যাপশন: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক:

কাশ্মীরের পহেলগাঁও হামলার ঘটনাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের যুদ্ধ  দিনশেষে  কারও জন্যেই কল্যাণকর নয় বলে এক ভিডিও বার্তায় মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (৭মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে উভয় পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তিনি।

ওই পোস্টে জামায়াত আমির বলেছেন, সম্প্রতি কাশ্মীরের পহেলগাঁও সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে দু’দেশের মধ্যে যে উত্তেজনা বিরাজ করছে, ইতোমধ্যে হামলা-পাল্টা হামলার মতো ঘটনা ঘটেছে। তা কারও জন্যই মঙ্গলজনক হবে না।

পোস্টে তিনি আরও বলেছেন, এই ঘটনার গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও আন্তর্জাতিক তদন্ত হওয়া উচিত এবং উভয় পক্ষকেই দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। দিনশেষে যুদ্ধ কারও জন্যেই কল্যাণকর নয়। কাশ্মীরবাসীর সমস্যার স্থায়ী সমাধান আন্তরিকভাবে কামনা করি।

রিপোর্টার্স২৪/এসবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪