| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাউফলে ভিপি নুর ও রাশেদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম: 06-07-2025 ইং
  • 114863 বার পঠিত
বাউফলে ভিপি নুর ও রাশেদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
ছবির ক্যাপশন: বাউফলে ভিপি নুর ও রাশেদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাউফল প্রতিনিধি: ঢাবির সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মো. রাশেদ খানের নামে বরিশালে মামলা হওয়ায় প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বাউফল উপজেলা গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। ওই মামলাকে মিথ্যা ও হয়রানিমূলক আখ্যা দিয়েছে তারা।

রোববার (৬ জুলাই) সন্ধ্যা ৬ টায় একটি শিক্ষা প্রতিষ্ঠানের পুরোনো ভবনে সংবাদ সম্মেলন করেছেন তারা।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক শাকিল আহমেদ ও ছাত্র অধিকার পরিষদের আহবায়ক নাঈম হোসেন।

বক্তারা বলেন, গণঅধিকার পরিষদ কোনো ধরনের হামলা মামলায় বিশ্বাসী না। এই মামলা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন। দ্রুত মামলা প্রত্যাহার না করলে কঠোর কর্মসূচি দেয়ার ঘোষণা দিয়েছেন বক্তারা। 

প্রসঙ্গত, বরিশালে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগে  গণঅধিকার পরিষদের নুর ও রাশেদসহ দলের  শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা নেয়ার নির্দেশ দেন আদালত। বৃহস্পতিবার (৩ জুলাই) মামলাটি এজাহারভুক্ত করতে বরিশাল কোতয়ালী মডেল থানার ওসিকে নির্দেশ দেয়া হয়।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪