| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভাটারায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, পুলিশের ধারণা শ্বাসরোধে হত্যা

  • আপডেট টাইম: 06-07-2025 ইং
  • 115512 বার পঠিত
ভাটারায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, পুলিশের ধারণা শ্বাসরোধে হত্যা
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: রাজধানীর ভাটারা থানার খিলবাড়িরটেক এলাকার একটি বাসা থেকে অজ্ঞাতপরিচয় (২২) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৬ জুলাই) দুপুরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ভাটারা থানার এসআই মো. সাজ্জাদ হোসেন জানান, খবর পেয়ে খিলবাড়িরটেক ৬২০ নম্বর বাড়ির চারতলার একটি ফ্ল্যাটের ড্রয়িংরুম থেকে মরদেহ উদ্ধার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, গত ৪ জুলাই রাত ৯টার দিকে স্বামী-স্ত্রী পরিচয়ে এক যুগল বাসাটি ভাড়া নেয়। পরদিন সকালে বাসার মালিক ফ্ল্যাটের দরজা খোলা দেখতে পান। ভেতরে গিয়ে তিনি ফ্লোরে পড়ে থাকা নারীর নিথর দেহ দেখতে পান। পরে তিনি পুলিশে খবর দেন।

এসআই সাজ্জাদ আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বালিশচাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যার পর ঘাতক পালিয়ে গেছে। মরদেহে পচন ধরেছে, তাই মৃত্যুর সঠিক সময় ও কারণ জানতে ময়নাতদন্ত রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ। এ ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ঘাতককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

রিপোর্টার্স২৪/এসএমএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪