| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাসায় ফিরলেন জনতা ব্যাংকের ‘নিখোঁজ’ ডিজিএম মুশফিকুর

  • আপডেট টাইম: 06-07-2025 ইং
  • 115655 বার পঠিত
বাসায় ফিরলেন জনতা ব্যাংকের ‘নিখোঁজ’ ডিজিএম মুশফিকুর
ছবির ক্যাপশন: ফাইল ছবি

স্টাফ রিপোর্টার: রাজধানীর খিলক্ষেত থেকে নিখোঁজ হওয়া জনতা ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মুশফিকুর রহমান সুস্থ অবস্থায় নিজ বাসায় ফিরেছেন। 

পুলিশ জানিয়েছে, তিনি ব্যক্তিগত কারণে কুয়াকাটা গিয়েছিলেন এবং পরে নিজেই বাসায় ফিরে আসেন।

রোববার (৬ জুন) ভোর ৫টার দিকে মুশফিকুর রহমান খিলক্ষেতের নামাপাড়ার নিজ বাসায় ফেরেন। 

বিষয়টি নিশ্চিত করে খিলক্ষেত থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন বলেন, মুশফিকুর রহমান ব্যক্তিগত কারণে কুয়াকাটায় গিয়েছিলেন। তিনি এখন সুস্থ আছেন এবং বাসায় ফিরেছেন।

এর আগে, গত শুক্রবার (৪ জুন) দুপুর সাড়ে ১২টার পর থেকে তার কোনো খোঁজ না মেলায় উদ্বিগ্ন হয়ে পড়ে পরিবার। এরপর মুশফিকুর রহমানের সন্ধানে খিলক্ষেত থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার স্বজনরা।

রিপোর্টার্স২৪/এসএমএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪