| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইউটিউব দেখে মোটরসাইকেল চুরি শিখে প্রথম দিনই ধরা

  • আপডেট টাইম: 06-05-2025 ইং
  • 368307 বার পঠিত
ইউটিউব দেখে মোটরসাইকেল চুরি শিখে প্রথম দিনই ধরা
ছবির ক্যাপশন: জনতার হাতে আটক রাসেল হোসেন (২০) ও মিজান হোসেন।

ঝিনাইদহ প্রতিনিধি: 

প্রথমবারের মতো মোটরসাইকেল চুরি করতে এসে জনতার হাতে আটক রাসেল হোসেন (২০) ও মিজান হোসেন। তারা ইউটিউব দেখে মোটরসাইকেল চুরি শিখেছিল। কিন্তু প্রথমবারেই ব্যর্থ হন এই দুই যুবক।


সোমবার (৫ মে) বিকেল সাড়ে ৪টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের দারুশ শেফা প্রাইভেট হাসপাতাল এলাকা থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা করে এই দুজন। এ সময় তাদের কাছ থেকে দুটি মোটরসাইকেল চুরির জন্য তৈরিকৃত বিশেষ চাবি উদ্ধার করা হয়েছে।


মোটরসাইকেল চোর চক্রের সদস্য রাসেল হোসেন ঝিনাইদহ সদর উপজেলার বড় গড়িলা গ্রামের ফেটু মিয়ার ছেলে ও একই গ্রামের আব্দুর রশিদের ছেলে মিজান হোসেন। এর মধ্যে রাসেল হোসেন কালীগঞ্জের সরকারি মাহতাব উদ্দিন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ও মিজান রাজমিস্ত্রীর কাজ করেন। 


স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে দারুশ শেফা প্রাইভেট হাসপাতালের পিছনে একটি লাল রঙের এ্যাপাসি মোটরসাইকেলের ঘাড়ের তালা ভেঙে ফেলেন তারা দুজন। কিন্তু মোটরসাইকেলটির হাইড্রলিক তালা ভাঙার সময় স্থানীয়দের সন্দেহ হয় এবং তাদের ধরে ফেলে দুই চোরকে দঁড়ি দিয়ে বেঁধে মাথার চুল কেটে দেয়। পরে পুলিশে সোপর্দ করা হলে তারা থানায় নিয়ে যায়।


বিষয়টি নিশ্চিত করে মোটরসাইকেলটির মালিক সরকারি ভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আরিফুল ইসলাম জানান, তিনি মোটরসাইকেল রেখে পাশে কাজ করছিলেন। এসে দেখেন মোটরসাইকেলের ঘাড়ের তালা ভাঙা। এরপর দেখি স্থানীয়রা দুই চোরকে ধরে রেখেছে।


এ বিষয়ে জানতে চাইলে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন, স্থানীয়রা দুই চোর ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪