| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র চলছে: রিজভী

  • আপডেট টাইম: 05-07-2025 ইং
  • 118458 বার পঠিত
নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র চলছে: রিজভী
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার: গণতান্ত্রিক অধিকার নিশ্চিতে ভোটের বিকল্প নেই। কিন্তু নির্বাচন নিয়ে অনেকে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

শনিবার (৫ জুলাই) ধানমন্ডি স্পোর্টস ক্লাব মাঠে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, গণ-অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন তারাই জাতির শ্রেষ্ঠ সন্তান। পৃথিবীর খুব কম সংগ্রামেই তরুণদের এমন আত্মত্যাগ দেখা যায়। শেখ হাসিনার বীভৎসতা ভাষায় প্রকাশ করার মতো নয়। এই ফ্যাসিজমের যেন আর পুনরাবৃত্তি না হয়।

এ সময় যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র চলছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনা দেশের ক্রীড়াঙ্গনকে কলুষিত করেছে। জনগণ দায়িত্ব দিলে বিএনপি ক্রীড়াঙ্গনে জনআকাক্সক্ষার প্রতিফলন ঘটাবে।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪