| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২৪৮ রানে অলআউট বাংলাদেশ

  • আপডেট টাইম: 05-07-2025 ইং
  • 118517 বার পঠিত
২৪৮ রানে অলআউট বাংলাদেশ
ছবির ক্যাপশন: ২৪৮ রানে অলআউট বাংলাদেশ

রিপোর্টার্স স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নেমেছে বাংলাদেশ।সিরিজে টিকে থাকতে হলে আজকের ম্যাচে জয় ছাড়া অন্য কোনো বিকল্প নেই টাইগারদের সামনে।

এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এই ম্যাচে নির্ধারিত ৪৫.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৪৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

বাংলাদেশের ইনিংসটা শুরু হয়েছিল চাপের মধ্যেই। ওপেনার তানজিদ হাসানের উইকেট হারানোর পর নাজমুল–পারভেজের ৬৩ রানের জুটিতে তা অনেকটা সামলে নেয় বাংলাদেশ। কিন্তু নাজমুল আউট হওয়ার পর নিয়মিত উইকেট হারাতে থাকে বাংলাদেশ। হাফ সেঞ্চুরি পাওয়া পারভেজও ৬৭ রানে আউট হন।

এরপর কখনো মিরাজ, কখনো শামীম জাকেরকে নিয়ে দলকে এগিয়ে নেন হৃদয়। কোনো জুটিই খুব বড় হয়নি। তবে একপ্রান্তে দাঁড়িয়ে থেকে হৃদয় হাফ সেঞ্চুরি তুলে নেন। কিন্তু তাঁকে ফিরতে হয় তানজিমের সঙ্গে ভুল বুঝাবুঝিতে রান আউট হয়ে— বাংলাদেশের আড়াই শ পার করার সম্ভাবনাও তখন শেষ হয়ে যায় অনেকটাই, তা শেষ পর্যন্ত তাঁরা করতে পারেনি।


রিপোর্টার্স২৪/ঝুম 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪