| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আলজেরিয়ার স্বাধীনতা দিবসে জামায়াতের অংশগ্রহণ

  • আপডেট টাইম: 05-07-2025 ইং
  • 118498 বার পঠিত
আলজেরিয়ার স্বাধীনতা দিবসে জামায়াতের অংশগ্রহণ
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার: আলজেরিয়ার ৬৩তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (৫ জুলাই) দুপুরে রাজধানী ঢাকার গুলশানের হোটেল দ্য রয়াল প্যারাডাইসে এ অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেল ওয়াহাব সাইদানি।

গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আলজেরিয়ার ৬৩তম স্বাধীনতা দিবস উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেল ওয়াহাব সাইদানি। এ অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং সিভিল সোসাইটির গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এ সময় তিনি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেল মাদজিদ তেবউনের বরাবরে লিখিত একটি শুভেচ্ছাবার্তা রাষ্ট্রদূতের নিকট হস্তান্তর করেন।

অনুষ্ঠানে আলজেরিয়া ও বাংলাদেশের মধ্যকার বিদ্যমান দ্বিপক্ষীয় সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪