| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আমরা যেনতেন নির্বাচন চাই না: জামায়াত আমির

  • আপডেট টাইম: 05-07-2025 ইং
  • 118724 বার পঠিত
আমরা যেনতেন নির্বাচন চাই না: জামায়াত আমির
ছবির ক্যাপশন: আমরা যেনতেন নির্বাচন চাই না: জামায়াত আমির

রিপোর্টার্স২৪ ডেস্ক:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা যেনতেন নির্বাচন চাই না।’ একইসঙ্গে নেতাকর্মীদের যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

শনিবার (৫ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ফেনীতে রুকন সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজারে এক পথসভায় এসব কথা বলেন তিনি।

ডা. শফিক বলেন, ‘নতুন-পুরাতন কিছু বুঝি না। আগামীতে যেকোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। যে শহীদরা রক্ত দিয়ে বাংলাদেশকে আমাদের কাছে আমানত রেখে গেছেন, সেই রক্তের সঙ্গে কোনো বেঈমানি হতে দেবো না। আমরা সেই রক্তের মূল্য দিতে চাই।’

রাজনীতিতে লুটপাটের অভিযোগ তুলে তিনি আরও বলেন, ‘বাংলাদেশে ইদানিং কিছু রাজনৈতিক দলের দখল ও লুটপাট প্রত্যক্ষ করছি। আমরা সংশ্লিষ্ট দলগুলোকে বলবো নিজেদের সামলান, নয়তো জনগণই আপনাদের সামলে দেবে।’

ফেনীতে যাওয়ার পথে কুমিল্লায় পৃথক চারটি পথসভায় অংশ নেন জামায়াত আমির।

পদুয়ার বাজারে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগর আমির কাজী দ্বীন মোহাম্মদ। সভাটি পরিচালনা করেন মহানগর সেক্রেটারি মাহবুবর রহমান।

এছাড়া বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মোহাম্মদ মাসুম, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা জেলা দক্ষিণ আমির মোহাম্মদ শাজাহান এডভোকেট, উত্তর জেলা আমির অধ্যাপক আব্দুল মতিন, মহানগর জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ মোছলেহ উদ্দিন, অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মু. মাহফুজুর রহমান, বরুড়া আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক শফিকুল আলম হেলাল, মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মু. কামারুজ্জামান সোহেল, কাউন্সিলর মোশাররফ হোসাইন ও নাছির আহম্মেদ মোল্লা।

পথসভায় স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে নির্বাচন প্রস্তুতি ও সাংগঠনিক বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয় বলে জানা গেছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪