| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জিআই পণ্যের তালিকায় নওগাঁর নাক ফজলি আম

  • আপডেট টাইম: 06-05-2025 ইং
  • 367931 বার পঠিত
জিআই পণ্যের তালিকায় নওগাঁর নাক ফজলি আম
ছবির ক্যাপশন: জিআই পণ্যের তালিকায় নওগাঁর নাক ফজলি আম

নিজস্ব প্রতিনিধি : 

নওগাঁর বদলগাছীর বিখ্যাত নাক ফজলি আম সুস্বাদুু ও সুমিষ্ট স্বাদ হওয়ার সুস্বাদে ভৌগোলিক নির্দেশক বা জিআই (জিওগ্রাফিক্যাল ইনডিকেশন) পণ্যের স্বীকৃতি পেয়েছে। জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ায় জাতীয় ও আন্তর্জাতিক বাজারে নওগাঁ বদলগাছীর নাক ফজলি আমের পরিচিতি ও চাহিদা বাড়বে।

মঙ্গলবার (৬ এপ্রিল) বদলগাছী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ১ মে বিশ্ব মেধাসম্পদ দিবস ২০২৫ উপলক্ষে এক আলোচনা সভায় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বদলগাছী উপজেলার নাক ফজলি আম চাষি সমবায় সমিতি লি. এর সভাপতি এ্যাড. মোজাফ্ফর হোসেনের হাতে সনদ হস্তান্তর করেন।

তিনি আরও বলেন, বদলগাছীর নাক ফজলি আমের সুখ্যাতি রয়েছে দেশ জুড়ে। স্বাদে মিষ্টি ও সুস্বাদু, যা অন্যান্য অঞ্চলের আম থেকে আলাদা হয়ে থাকে। এটি শুধু একটি সুস্বাদু ফল নয়, এ অঞ্চলের ঐতিহ্য, সংস্কৃতি ও কৃষিভিত্তিক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এর স্বাদ, পুষ্টিগুণ এবং বহুমুখী ব্যবহার সারাদেশে পরিচিতি দিয়েছে।

উল্লেখ্য, গত ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে বদলগাছীর নাক ফজলি আমের পক্ষে জিআই নিবন্ধন পেতে পেটেন্ট ডিজাইন ও ট্রেডমার্ক অধিদফতরের রেজিস্ট্রারের কাছে আবেদন করেন। এরপর নওগাঁ জার্নাল নং ৫৬ প্রকাশিত হওয়ার পর বিধিবদ্ধ ২ মাস সময় অতিক্রান্ত হয়েছে। তৃতীয় কোন পক্ষ বিরোধিতার নোটিশ দাখিল করেননি এবং ভৌগোলিক নির্দেশক পণ্যের সনদ পায় নওগাঁর বদলগাছীর নাক ফজলি আম।



রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪