| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিচার-সংস্কারের মধ্য দিয়ে নির্বাচন মূল লক্ষ্য: হাসনাত আবদুল্লাহ

  • আপডেট টাইম: 04-07-2025 ইং
  • 119340 বার পঠিত
বিচার-সংস্কারের মধ্য দিয়ে নির্বাচন মূল লক্ষ্য: হাসনাত আবদুল্লাহ
ছবির ক্যাপশন: বিচার-সংস্কারের মধ্য দিয়ে নির্বাচন মূল লক্ষ্য: হাসনাত আবদুল্লাহ

রিপোর্টার্স ডেস্ক: বিচার-সংস্কারের মধ্য দিয়ে নির্বাচন আমাদের মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

শুক্রবার (৪ জুলাই) দুপুরে ঠাকুরগাঁওয়ে জুলাই পদযাত্রা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেন তিনি।

হাসনাত আবদুল্লাহ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ ও আহত হয়েছেন আমরা তাদের বাড়িতে বাড়িতে যাচ্ছি। নির্বাচনের আগে আমাদের কিছু শর্ত রয়েছে। অবশ্যই নির্বাচন হওয়া উচিত। তবে বিচার ও সংস্কারের মধ্য দিয়ে নির্বাচন আমাদের মূল লক্ষ্য।

এসময় এনিসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনীম যারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


রিপোর্টার্স২৪/ ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪