| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কলাবাগান ও তেজগাঁও শিল্পাঞ্চল থানায় নতুন ওসি

  • আপডেট টাইম: 06-05-2025 ইং
  • 382382 বার পঠিত
কলাবাগান ও তেজগাঁও শিল্পাঞ্চল থানায় নতুন ওসি
ছবির ক্যাপশন: ডিএমপি

নিজস্ব প্রতিবেদক:  ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কলাবাগান থানা ও তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ওসি হিসেবে পুলিশ পরিদর্শক পদমর্যাদার দুই কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।

সোমবার  ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক আদেশে এ পদায়ন করা হয়।

আদেশে বলা হয়, সিটিটিসির পুলিশ পরিদর্শক মো. ফজলে আশিককে কলাবাগান থানার ওসি, ডিবি সাইবার স্পেশাল ক্রাইম দক্ষিণের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. আসলাম হোসেনকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি হিসেবে পদায়ন করা হয়। একই আদেশে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি গাজী শামীমুর রহমানকে ডিবিতে বদলি করা হয়।

এর আগে, সন্ত্রাসীদের নিয়ে গভীর রাতে কোটি টাকা চাঁদা দাবি ও মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকির অভিযোগে রাজধানীর কলাবাগান থানার ওসি মোক্তারুজ্জামানকে প্রত্যাহার করা হয়।

রিপোটার্স২৪/নাইম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪