| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

  • আপডেট টাইম: 02-07-2025 ইং
  • 121614 বার পঠিত
এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
ছবির ক্যাপশন: এনসিপি কার্যালয় সামনে ককটেল বিস্ফোরণ

স্টাফ রিপোর্টার: রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এনসিপির দাবি এ ঘটনায় একজন আহত হয়েছেন। 

বুধবার (২ জুলাই) রাত সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে।

এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এনসিপি কার্যালয় সামনে আমাদের জুলাই চিত্র প্রদর্শনী চলছিল। এ সময় প্রদর্শনীর স্ক্রিনের ওপর হঠাৎ বোমা হামলার ঘটনা ঘটে। ধারণা করছি বোমাটি ককটেল ছিল। এ ঘটনায় স্ক্রিন পরিচালনার দায়িত্বে থাকা একজন আহত হয়েছেন। এ ছাড়া আশেপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েছেন। 

এর আগে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন তার ফেসবুক একাউন্ট থেকে হামলার দাবি জানিয়ে একটি ভিডিও প্রকাশ করেন। এসময় তিনি জুলাই চিত্র প্রদর্শনীতে ব্যবহৃত একটি গাড়িতে হামলার বিষয়ে অভিযোগ আনেন।

রমনা থানার ওসি গোলাম ফারুক এ বিষয়ে বলেন, এনসিপি কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণের বিষয়ে আমাদের জানা নেই। এ পর্যন্ত এ বিষয়ে কেউ অভিযোগ জানায়নি।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪