| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভাঙ্গায় পৌর বিএনপির মশাল মিছিল ও সড়ক অবরোধ

  • আপডেট টাইম: 02-07-2025 ইং
  • 108569 বার পঠিত
ভাঙ্গায় পৌর বিএনপির মশাল মিছিল ও সড়ক অবরোধ
ছবির ক্যাপশন: ভাঙ্গায় পৌর বিএনপির মশাল মিছিল ও সড়ক অবরোধ

ভাঙ্গা প্রতিনিধি: ফরিদপুর জেলার ভাঙ্গা পৌর বিএনপির ১৫ সদস্যের আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগ ও সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের ঘনিষ্ঠদের অন্তর্ভুক্ত করার অভিযোগে বিক্ষুব্ধ নেতাকর্মীরা মশাল মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন।

বুধবার রাত ৯টা ৩০ মিনিটে ভাঙ্গা এক্সপ্রেসওয়ে রোডে মিছিল শেষে ফরিদপুর-বরিশাল মহাসড়কে অবস্থান নেন তারা। এতে প্রায় এক ঘণ্টা দূরপাল্লার যান চলাচল বন্ধ থাকে। বিক্ষোভের নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মুন্সী মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী বিল্লাল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সী মনিরুজ্জামান মনি ও সজিব মাতুব্বর।

নেতাকর্মীদের অভিযোগ, গত ১৭ বছর ধরে আওয়ামী লীগপন্থী হিসেবে পরিচিতদের স্থান দিয়ে ভাঙ্গা পৌর বিএনপির মূলধারার নেতাকর্মীদের কমিটির বাইরে রাখা হয়েছে। যা দলের শৃঙ্খলা ভঙ্গের শামিল।

জেলা বিএনপির এই কমিটি বাতিল না হলে আন্দোলন আরও কঠোর করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাত ১০টা ২০ মিনিটে ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ আশরাফ হোসেন ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। পরে আন্দোলনকারীরা সড়ক অবরোধ তুলে নেন। ভাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা টায়ারে জ্বালানো আগুন নিভিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

প্রসঙ্গত, গত ২৪ জুন ভাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। তবে সম্মেলনের দশ দিন পর উপজেলা কমিটি না দিয়ে পৌর কমিটি ঘোষণা করে জেলা বিএনপি, যা ঘিরে নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪