| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কোরবানির ঈদে ছুটি টানা ১০ দিন

  • আপডেট টাইম: 06-05-2025 ইং
  • 382424 বার পঠিত
কোরবানির ঈদে ছুটি টানা ১০ দিন
ছবির ক্যাপশন: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

নিজস্ব প্রতিবেদক :

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১০ দিনের ছুটি ঘোষণা করা হবে। আজ মঙ্গলবার (৬ মে) এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শফিকুল আলম বলেন, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদুল আজহায় ১০ দিনের ছুটি থাকবে।

জানা গেছে, আগামী ৫ জুন থেকে এই ছুটি শুরু হবে। ছুটি থাকবে ১৪ জুন পর্যন্ত। তবে ছুটি শেষে ১৭ মে এবং ২৪ মে-এই দুই শনিবার অফিস খোলা থাকবে। 

এর আগে, পবিত্র ঈদুল ফিতরে ২৮ মার্চ থেকে আগামী ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি ছিল। ঈদ উপলক্ষে আগেই পাঁচ দিন টানা ছুটি ঘোষণা করেছিল সরকার। সেখানে নির্বাহী আদেশে আরও এক দিন ছুটি ঘোষণা করা হয়।

এই ছুটি শুরুর দুই দিন আগে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ছুটি ছিল। পরদিন বৃহস্পতিবার ২৭ মার্চ এক দিন অফিস খোলা ছিল।



রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪