| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাভারে রাজউকের অভিযান, চার ভবনের বর্ধিত অংশ ভাঙচুর

  • আপডেট টাইম: 02-07-2025 ইং
  • 108694 বার পঠিত
সাভারে রাজউকের অভিযান, চার ভবনের বর্ধিত অংশ ভাঙচুর
ছবির ক্যাপশন: সাভারে রাজউকের অভিযান, চার ভবনের বর্ধিত অংশ ভাঙচুর

সাভার প্রতিনিধি: রাজউকের অনুমোদন ও নকশা না মেনে নির্মাণের অভিযোগে সাভারের গেন্ডা এলাকায় চারটি বহুতল ভবনের বর্ধিত অংশ ভেঙে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

বুধবার (২ জুলাই) বেলা ১১টার দিকে গেন্ডা কবরস্থান রোড এলাকায় এ অভিযান পরিচালনা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন।

তিনি জানান, ফরিদা পারভীনের মালিকানাধীন একটি ভবন রাজউকের কোনো অনুমোদন ছাড়াই এবং নকশা বহির্ভূতভাবে নির্মাণ হচ্ছিল। এ কারণে ভবনটির কলামের রড কেটে নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া মুস্তাফিজুর রহমান, জাহাঙ্গীর আলম গং এবং সাদ্দাম হোসেনের মালিকানাধীন আরও তিনটি ভবনেও একই ধরনের অনিয়ম পাওয়া যায়। সেগুলোরও বর্ধিত অংশ গুঁড়িয়ে দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, “ভবন মালিকরা কোনো অনুমোদনপত্র দেখাতে পারেননি। নিয়ম না মেনে নির্মাণ করায় এসব অবৈধ অংশ ভেঙে ফেলা হয়েছে। পর্যায়ক্রমে এই অভিযান চলবে।”

তবে অভিযুক্ত ভবন মালিক ফরিদা পারভীন অভিযোগ করে বলেন, “আমরা সাভার পৌরসভার অনুমোদন নিয়ে ভবন নির্মাণ করছি। আগাম কোনো নোটিশ ছাড়াই রাজউকের টিম হঠাৎ এসে আমাদের বড় ক্ষতি করেছে।”

এ বিষয়ে ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন বলেন, “রাজউকের নিয়মিত অভিযানের অংশ হিসেবেই মোবাইল টিম কাজ করছে। এজন্য আগাম নোটিশ দেওয়ার বাধ্যবাধকতা নেই।”



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪