| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যৌথবাহিনীর অভিযান

বগুড়ায় নিউ এশিয়া ডায়াগনস্টিক সেন্টারের প্রায় পাঁচ লাখ টাকা জরিমানা

  • আপডেট টাইম: 02-07-2025 ইং
  • 108656 বার পঠিত
বগুড়ায় নিউ এশিয়া ডায়াগনস্টিক সেন্টারের প্রায় পাঁচ লাখ টাকা জরিমানা
ছবির ক্যাপশন: বগুড়ায় নিউ এশিয়া ডায়াগনস্টিক সেন্টারের প্রায় পাঁচ লাখ টাকা জরিমানা

বগুড়া প্রতিনিধি: শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবস্থিত নিউ এশিয়া ডায়াগনস্টিক সেন্টারে সেনাবাহিনী ও জেলা প্রশাসনের যৌথ অভিযান চালিয়েছে।

বুধবার (২ জুলাই) দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত এ অভিযান চলে। অভিযানে নেতৃত্ব দেন ক্যাপ্টেন সাজ্জাদ হায়দার আকাশ। অভিযান চলাকালে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের জিএম শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রশিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

অভিযোগ ছিল দীর্ঘদিন ধরে নিউ এশিয়া ডায়াগনস্টিক সেন্টারের মালিক মোছা. শাম্মী আক্তার ও তার স্বামী মো. শাজাহান মিয়া রোগীদের ভুয়া প্রেসক্রিপশন দিয়ে চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। পাশাপাশি ডিগ্রিবিহীন ব্যক্তিদের দিয়ে চিকিৎসা প্রদান এবং অতিরিক্ত অর্থ আদায় করতেন। 

অভিযানকালে অনিয়ম প্রমাণিত হওয়ায় নিউ এশিয়া ডায়াগনস্টিক সেন্টারকে ৩ লাখ ৬৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। 

এছাড়া ভুয়া ডিগ্রি ব্যবহার করায় ডা. এস কে সাজেদুল আলমকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

স্থানীয় জনগণ প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে এবং অনিয়ম রোধে অভিযান অব্যাহত রাখার আহ্বান জানায়।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪