| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তাজিয়া মিছিলে লাঠি-তলোয়ার বহন নিষিদ্ধ

  • আপডেট টাইম: 02-07-2025 ইং
  • 122068 বার পঠিত
তাজিয়া মিছিলে লাঠি-তলোয়ার বহন নিষিদ্ধ
ছবির ক্যাপশন: ফাইল ছবি

স্টাফ রিপোর্টার: পবিত্র আশুরা উপলক্ষে আগামী ৬ জুলাই রাজধানীতে তাজিয়া মিছিলে লাঠি-তলোয়ার বহন নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (২ জুলাই) ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ সরওয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলের সময় দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তলোয়ার, লাঠিসহ যেকোনো ধরনের বিপজ্জনক বস্তু বহন নিষিদ্ধ করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৬-এর ২৮ ও ২৯ ধারা অনুযায়ী এ নিষেধাজ্ঞা জারি করা হয়। 

গণবিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উল্লিখিত নিষিদ্ধ সামগ্রী বহন ও ব্যবহার, এবং মিছিলের আয়োজন বা অংশগ্রহণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

এতে বলা হয়, এ আদেশ তাজিয়া মিছিল শুরু থেকে শেষ পর্যন্ত বলবৎ থাকবে।

 রিপোর্টার্স২৪/এসএমএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪