| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুদের স্মরণে জামায়াতের দোয়া

  • আপডেট টাইম: 01-07-2025 ইং
  • 121539 বার পঠিত
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুদের স্মরণে জামায়াতের দোয়া
ছবির ক্যাপশন: জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুদের স্মরণে জামায়াতের দোয়া

জীবননগর প্রতিনিধি: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুদের স্মরণে চুয়াডাঙ্গার জীবননগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১ জুলাই) জামায়াতে ইসলামী জীবননগর উপজেলা শাখার উদ্যোগে উপজেলা কার্যালয়ে এই দোয়ার আয়োজন করা হয়। 

দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান। 

বিশেষ অতিথি ছিলেন জেলা তার্বিয়াত সম্পাদক মোহাম্মদ জিয়াউল হক। সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোহাম্মদ সাজেদুর রহমান।

এছাড়া উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. মাহফুজুর রহমান, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা মো. ইসরাইল হোসেন,জীবননগর উপজেলা জামায়াতের নায়েবে আমির হাফেজ বেলাল হোসেন, সহকারী সেক্রেটারি মাওলানা মো. আবু বক্কর সিদ্দিক, পৌর আমির মাওলানা মো. ফিরোজ হোসেন।

দোয়া অনুষ্ঠান পরিচালনা জীবননগর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মোহাম্মদ সাইদুল ইসলাম।


রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪