| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গুলশানে বেগম জিয়াকে স্বাগত জানাতে জিয়া সাইবার ফোর্সের জমকালো আয়োজন

  • আপডেট টাইম: 06-05-2025 ইং
  • 382561 বার পঠিত
গুলশানে বেগম জিয়াকে স্বাগত জানাতে জিয়া সাইবার ফোর্সের জমকালো আয়োজন
ছবির ক্যাপশন: গুলশানে বেগম জিয়াকে স্বাগত জানাতে জিয়া সাইবার ফোর্সের জমকালো আয়োজন

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর গুলশান ২ গোল চত্বর এলাকায় মঙ্গলবার (৬ মে)  সকালে বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে জমকালো আয়োজন করে জিয়া সাইবার ফোর্স।

ঢাকা মহানগর উত্তর জিয়া সাইবার ফোর্সের আহবায়ক মুরাদ হোসেন আকাশ, সদস্য সচিব  দেলোয়ার হোসেন দীপ এবং গুলশান থানা জিয়া সাইবার ফোর্সের আহ্বায়ক আমিনুল ইসলাম মৃধাসহ সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এতে অংশ নেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন গুলশান থানা জিয়া সাইবার ফোর্সের আহ্বায়ক আমিনুল ইসলাম মৃধা। তিনি বলেন, বেগম জিয়া আমাদের গণতন্ত্রের প্রতীক। তাঁর প্রতি এই ভালোবাসা ও স্বাগতম শুধু আমাদের আবেগ নয়, এটি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক প্রতিজ্ঞার বহিঃপ্রকাশ। আমরা জিয়া সাইবার ফোর্স সবসময় দেশনেত্রীর আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও আমাদের এই সংগ্রাম চলবে।

তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বেগম জিয়ার প্রত্যাবর্তন আমাদের মনোবল আরও দৃঢ় করেছে। এই স্বাগত আয়োজন আমাদের পক্ষ থেকে তার প্রতি কৃতজ্ঞতা ও সম্মান জানানোর একটি ছোট প্রয়াস মাত্র।

অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর ও গুলশান থানার জিয়া সাইবার ফোর্সের নেতৃবৃন্দও একাত্মতা প্রকাশ করেন।

রিপোর্টার্স২৪/এসবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪