| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফরিদপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে তিন বছরের শিশুর মৃত্যু

  • আপডেট টাইম: 01-07-2025 ইং
  • 109882 বার পঠিত
ফরিদপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে তিন বছরের শিশুর মৃত্যু
ছবির ক্যাপশন: প্রতিকি ছবি

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে তিন বছরের শিশু তাইমুর রহমানের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১ জুলাই) বেলা দেড়টায় সদপুরের শৌলডুবীতে নানা বাড়িতে অসাবধানতা বসত ঘরে বিদ্যুৎ স্পর্শ হয়ে মারা যায়। নিহত তাইমুর রহমান সদরপুর উপজেলার শৌলডুবী গ্রামের নাজমুল সাকিবের ছেলে।

নিহতের বাবা নাজমুন সাকিব জানান, তারা ছেলে বসত ঘরের খাটের উপরে ঘুমানো অবস্থায় ছিল। হঠাৎ ঘুম ভেঙে উঠে ঘরের বিদ্যুতের সকের্টে হাত দিলে বিদ্যুতায়িত হয়ে আহত হয়।

শিশুটিকে গুরুতর আহত অবস্থায় সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। 

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল জানান, এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪