| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাউফলে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ ও জুলাই যোদ্ধাদের জন্য দোয়া

  • আপডেট টাইম: 01-07-2025 ইং
  • 122617 বার পঠিত
বাউফলে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ ও জুলাই যোদ্ধাদের জন্য দোয়া
ছবির ক্যাপশন: বাউফলে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ ও জুলাই যোদ্ধাদের জন্য দোয়া

বাউফল প্রতিনিধি: বাউফলে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ জুলাই যোদ্ধাদের জন্য দোয়া অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১ জুলাই) বিকেল ৫টায় বাংলা বাজারস্থ বাউফল উপজেলা জামায়াত কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শ্রমিক কল্যাণ ফেডারেশন বাউফল উপজেলা সভাপতি মো. রেদওয়ান উল্লাহর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন  শ্রমিক কল্যাণ ফেডারেশন বরিশাল অঞ্চল সহকারী পরিচালক মো. মশিউর রহমান, বিশেষ অতিথি ছিলেন শ্রমিক কল্যাণের পটুয়াখালী জেলা সভাপতি মো. সাইদুর রহমান খান, বাউফল উপজেলা শ্রমিক কল্যাণের প্রধান উপদেষ্টা ও উপজেলা আমির মাওলানা মো. ইসহাক মিয়া, শ্রমিক কল্যাণের উপজেলা সহ-সভাপতি আবুল হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাহমুদুল হাসান। 

অনুষ্ঠান শেষে জুলাই বিপ্লবে প্রথম শহীদ আবু সাইদসহ  সকল বীর শহীদদের রুহের মাগফেরাত ও আহত যোদ্ধাদের সুস্থতা কমনায় দোয়া করা হয়।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪