| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আশুলিয়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম: 01-07-2025 ইং
  • 109951 বার পঠিত
আশুলিয়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ছবির ক্যাপশন: আশুলিয়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সাভার প্রতিনিধি: ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান-এর নির্দেশনায় বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে আশুলিয়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি (উত্তর) পুলিশের একটি চৌকস দল।

সোমবার (৩০ জুন) রাত ৮টা ৪৫ মিনিটের সময় আশুলিয়া থানাধীন ভাধাইল এলাকা থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় মো. মোক্তল হোসেন ওরফে মোতালেব নামের ওই মাদক ব্যবসায়ীকে। তিনি সিরাজগঞ্জ জেলার সলংগা থানার সিমলা প্রামানিক বাড়ীর মৃত মজিবর রহমান ও মরিয়ম বেগমের ছেলে। বর্তমানে তিনি আশুলিয়ার বাধাইল উত্তরপাড়ার সাধু ভূঁইয়ার বাড়িতে ভাড়া থাকেন।

গ্রেফতারের সময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা রুজু করে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদকবিরোধী অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে ডিবি পুলিশ।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪