| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ বন্দির সাজা মওকুফ

  • আপডেট টাইম: 01-07-2025 ইং
  • 122816 বার পঠিত
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ বন্দির সাজা মওকুফ
ছবির ক্যাপশন: ফাইল ছবি

স্টাফ রিপোর্টার: কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দির মধ্যে ৫৬ জনের সাজা মওকুফ করে মুক্তি দেওয়ার আদেশ দেওয়া হয়েছে। এই ৫৬ জন দীর্ঘ ২০ বছর ধরে বন্দি রয়েছেন। যাবজ্জীবনের অবশিষ্ট সাজা মওকুফ করেছে সরকার।

মঙ্গলবার (১ জুলাই) কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া ও উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ এ তথ্য জানান।

তিনি বলেন, কারাগারে আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি যাদের সাজা রেয়াতসহ ২০ বছর শেষ হয়েছে তাদের মধ্যে ৫৬ জন বন্দিকে সদাশয় সরকার কারা বিধি ৫৬৯ মোতাবেক ফৌজদারি কার্য বিধি ৪০১(১) এর প্রদত্ত ক্ষমতাবলে অবশিষ্ট সাজা মওকুফ করে মুক্তির আদেশ করা করেছে।তবে সাজা মওকুফ হওয়া ৫৬ জন বন্দির নাম-পরিচয় প্রকাশ করেনি কারা অধিদপ্তর।

রিপোর্টার্স২৪/এসএমএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪