| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপির বৈঠক চলছে

  • আপডেট টাইম: 06-05-2025 ইং
  • 381543 বার পঠিত
ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপির বৈঠক চলছে
ছবির ক্যাপশন: ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপির বৈঠক

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বৈঠক শুরু হয়েছে। মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ১০টার পর জাতীয় সংসদ ভবনের এলডি হলে দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলমের নেতৃত্বে ৪ সদস্যের একটি প্রতিনিধি দল এ বৈঠকে অংশ নেন।

এর আগে এলডি হলে প্রবেশ করেন ঐকমত্য কমিশনের সদস্যরা। সেখানে ছিলেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

এরপর জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিনিধি দলটির সদস্যরা বৈঠকে অংশ নিতে হলে প্রবেশ করেন। তাদের মধ্যে ছিলেন দলের সদস্যসচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম প্রমুখ।

বৈঠক সঞ্চালনা করছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

রিপোর্টার্স২৪/এসবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪