| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাতিয়াতে নারীসহ আটক-৪, আগ্নেয়াস্ত্র-স্বর্ণ উদ্ধার

  • আপডেট টাইম: 01-07-2025 ইং
  • 121864 বার পঠিত
হাতিয়াতে নারীসহ আটক-৪, আগ্নেয়াস্ত্র-স্বর্ণ উদ্ধার
ছবির ক্যাপশন: মঙ্গলবার দুপুর ১২টার দিকে হাতিয়া কোস্টগার্ড কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্যগুলো নিশ্চিত করা হয়।

নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নে কোস্টগার্ড ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে নারীসহ ৪ জনকে আটক করেছে। যাদের মধ্যে একজন নারী, একজন চোরাইকৃত স্বর্ণ ব্যবসায়ী ও দুইজন দস্যু শামীম বাহিনীর সদস্য। এসময় তাদের কাছ থেকে ৫টি আগ্নেয়াস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জাম, ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম, দুই বোতল চেতনা নাশক ওষুধ, ২২ ভরি ১২ আনা ৪রতি স্বর্ণের অলংকার, ১০ভরি ১৩আনা রূপার অলংকার জব্দ করা হয়।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে হাতিয়া কোস্টগার্ড কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্যগুলো নিশ্চিত করা হয়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার হারুন অর রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত কোস্টগার্ড ও পুলিশ যৌথভাবে বুড়িরচর ইউনিয়নের দুর্গম এলাকায় অভিযান চালায়। অভিযানকালে ওই এলাকা থেকে দস্যু শামীম বাহিনীর সক্রিয় সদস্য সোহেল, সুমন উদ্দিন এবং নারী সহযোগী পারুল বেগমকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫টি দেশীয় আগ্নেয়াস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জাম, ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি, দুই বোতল চেতনানাশক ওষুধ, ২ভরি ১২ আনা স্বর্ণ এবং ১০ভরি ১৩ আনা রূপার অলংকার জব্দ করা হয়।



.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪