| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মুন্সীগঞ্জে ওয়ার্ড আওয়ামী লীগ সদস্যের হাতুড়ি পিটায় যুবক গুরুতর আহত

  • আপডেট টাইম: 30-06-2025 ইং
  • 111402 বার পঠিত
মুন্সীগঞ্জে ওয়ার্ড আওয়ামী লীগ সদস্যের হাতুড়ি পিটায় যুবক গুরুতর আহত
ছবির ক্যাপশন: মুন্সীগঞ্জে ওয়ার্ড আওয়ামী লীগ সদস্যের হাতুড়ি পিটায় যুবক গুরুতর আহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জে যুববকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে ওয়ার্ড আওয়ামী লীগের এক সদস্য।

সোমবার (৩০ জুন) দুপুরে শহরের হাটলক্ষিগঞ্জ এলাকায় আবু বক্কর নামের ওই যুবককে ডেকে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে একই এলাকার ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের ৩১ নং সদস্য সাগর। সে ওই এলাকার শুক্কুর আলীর ছেলে। এরআগে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন ৩ নং ওয়ার্ডে ত্রাস সৃষ্টি করে জনমনে আতঙ্ক তৈরি করে রাখতো সাগর।

হাতুড়ি পিটায় গুরুত্ব আহত আবু বক্কর নরসিংদি জেলার আদম আলী বেপারীর ছেলে। সে হাটলক্ষিগঞ্জ এলাকায় ভাড়া বাসায় থেকে দিনমজুরের কাজ করে।

জানাগেছে, লঞ্চে ফেরি করে মালামাল বিক্রি করে আসার পথে আহত হয় আবু বক্কর। সোমবার দুপুরে হঠাৎ করেই আবু বক্করকে ডেকে নেয় অভিযুক্ত ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সাগর। পরে সেখানে কথা-কাটাকাটি হলে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে আবু বক্করকে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কা জনক বলে জানিয়েছেন চিকিৎসা।

এঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, বিগত আওয়ামী লীগ সরকার আমলে অভিযুক্ত সাগরসহ তার সহযোগীরা স্থানীয় তথাকথিত বিএনপি নেতাদের কর্মীদের ছত্রছায়ায় বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডে লিপ্ত রয়েছে। এছাড়াও তারা বিভিন্ন নামে বেনামে ফেসবুক আইডি খুলে বিভিন্ন জনের নামে মিথ্যা অপপ্রচার চালিয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে যাচ্ছে আর এতে তাদের শেল্টার দিচ্ছে তথাকথিত কিছু বিএনপি নেতা।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪