| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাণীশংকৈলে পুকুরে ভাসমান অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

  • আপডেট টাইম: 30-06-2025 ইং
  • 125325 বার পঠিত
রাণীশংকৈলে পুকুরে ভাসমান অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
ছবির ক্যাপশন: রাণীশংকৈলে পুকুরে ভাসমান অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের পূর্ব বনগাঁও এলাকার একটি পুকুর থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩০ জুন) সকালে ধুপপুকুর নামক পুকুরে লাশটি ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয় কৃষকরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কয়েকজন কৃষক মাঠে কাজ করতে যাওয়ার পথে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান। এরপর তাদের চিৎকারে আরও লোকজন সেখানে জড়ো হন এবং পুলিশকে খবর দেওয়া হয়। পরে রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক বলেন, “পূর্ব বনগাঁও এলাকায় ধুপপুকুরে এক অজ্ঞাত ব্যক্তির লাশ ভেসে থাকতে দেখা যায়। মরদেহটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এখনও তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। বিষয়টি তদন্তের জন্য পুলিশের ক্রাইম টিমকে জানানো হয়েছে।”

ওসি আরও জানান, মরদেহে আপাতদৃষ্টিতে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশ বলছে, মৃত্যুর কারণ ও পরিচয় শনাক্তে তদন্ত চলছে। স্থানীয়দের কেউ মরদেহের পরিচয় শনাক্ত করতে পারেননি। তবে এটি হত্যা নাকি দুর্ঘটনা, তা নিশ্চিত হতে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪