| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঘরে ঢুকে নারীকে ধর্ষণের চেষ্টা, যুবককে পিটিয়ে হত্যা এলাকাবাসীর

  • আপডেট টাইম: 29-06-2025 ইং
  • 112841 বার পঠিত
ঘরে ঢুকে নারীকে ধর্ষণের চেষ্টা, যুবককে পিটিয়ে হত্যা এলাকাবাসীর
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার : কক্সবাজারের রামু উপজেলায় এক নারীকে ধর্ষণের চেষ্টা ও ছুরিকাঘাতের অভিযোগে আব্দুল মান্নান (২৬) নামের এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছেন স্থানীয় লোকজন।

রোববার (২৯ জুন) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মান্নান উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের কম্বনিয়া এলাকার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৈয়বুর রহমান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মান্নান ওই এলাকার এক নারীর ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে। এতে ব্যর্থ হয়ে ওই নারীকে ছুরিকাঘাত করে। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে পালানোর চেষ্টাকালে মান্নানকে ধরে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করেন তারা। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়। আহত নারীকে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওসি মো. তৈয়বুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও সেনাবাহিনী। মান্নান একটি ডাকাতদলের সক্রিয় সদস্য ছিল। এক নারীকে ধর্ষণের চেষ্টা ও ছুরিকাঘাতের ঘটনায় তাকে হত্যা করা হয়।’

রামু থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ফরিদ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে খুন, ডাকাতি ও অপহরণসহ একাধিক মামলা রয়েছে।’

রিপোর্টার্স২৪/এসএমএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪