| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে আ.লীগপন্থী শিক্ষক-কর্মকর্তাসহ ২১০ জনের নামে মামলা

  • আপডেট টাইম: 06-05-2025 ইং
  • 368709 বার পঠিত
কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে  আ.লীগপন্থী শিক্ষক-কর্মকর্তাসহ ২১০ জনের নামে মামলা
ছবির ক্যাপশন: ময়মনসিংহে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

ময়মনসিংহ প্রতিনিধি :

ময়মনসিংহে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অন্তত ২১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন ছাত্রদলের সাবেক এক নেতা। এতে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাবেক নেতাকর্মী, আওয়ামীপন্থি শিক্ষক ও কর্মকর্তাদের আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে জুলাই-আগস্টের আন্দোলনের সময় হামলা ও ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে।


ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল (দ্রুত বিচার) ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী আজমত আলী সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বাংলা বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান মামলার আবেদনটি করেন। বিচারক মোছা. নাসিমা খাতুন অভিযোগ আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।


শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং বর্তমানে বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার জাকিবুল হাসান রনিকে প্রধান আসামি করার কথা বলা হয়েছে। মামলায় ১৩০ জনের নাম উল্লেখ রয়েছে এবং অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৭০-৮০ জনকে। অভিযোগ সূত্রে জানা গেছে, আন্দোলন দমনে গত ৩ আগস্ট ক্যাম্পাসে বিক্ষোভ-সমাবেশ করেন ছাত্রলীগ নেতাকর্মী এবং আওয়ামীপন্থি শিক্ষক ও কর্মকর্তারা। পরদিন ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে যাওয়ার প্রস্তুতিকালে তারা আন্দোলনকারীদের ওপর হামলা চালান।


রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪