| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিকেলে এনবিআরের আন্দোলকারীদের সঙ্গে বসবেন অর্থ উপদেষ্টা

  • আপডেট টাইম: 29-06-2025 ইং
  • 126878 বার পঠিত
বিকেলে এনবিআরের আন্দোলকারীদের সঙ্গে বসবেন অর্থ উপদেষ্টা
ছবির ক্যাপশন: বিকেলে এনবিআরের আন্দোলকারীদের সঙ্গে বসবেন অর্থ উপদেষ্টা

রিপোর্টার্স২৪ ডেস্ক :

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কার ঐক্য পরিষদের ডাকা পূর্ণাঙ্গ শাটডাউন কর্মসূচির মধ্যেই অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠকে বসবেন আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল। রোববার (২৯ জুন) বিকেল ৪টায় এই বৈঠক অনুষ্ঠিত হবে।

এদিকে টানা দুই দিনি যাবত এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে। মূলফটক বন্ধ করে বিক্ষোভ অব্যাহত রেখেছে আন্দোলনকারীরা। যৌক্তিক সংস্কারের পাশাপাশি চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে শ্লোগানে মুখরিত করে রেখেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।

অন্যদিকে মূল ফটকের ভেতরে বিপুল সংখ্যক পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে। ২৮ জুন সন্ধ্যায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রহরায় এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান অফিস করলেও, রোববার অফিসে হাজির হননি।

এনবিআর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) বিলুপ্ত করে রাজস্বনীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি বিভাগ করে গত ১২ মে অধ্যাদেশ জারি করে সরকার। উদ্দেশ্য হলো, করহার নির্ধারণের মতো নীতিগত কাজ এবং কর আদায়ের কাজ পৃথক রাখা। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ৪৭০ কোটি ডলার ঋণের একটি শর্ত ছিল রাজস্বনীতি ও আদায়ের কাজে আলাদা সংস্থা করা।

এরপর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। টানা আন্দোলন চালিয়ে আসছে, তারই ধারাবাহিকতায় শনিবার (২৮ জুন) থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। তারই ধারাবাহিকতায় রোববারও চলছে কর্মসূচি।



.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪