| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় কাজী নজরুলের জন্মবার্ষিকী পালিত

  • আপডেট টাইম: 29-06-2025 ইং
  • 113644 বার পঠিত
বগুড়ায় কাজী নজরুলের জন্মবার্ষিকী পালিত
ছবির ক্যাপশন: বগুড়ায় কাজী নজরুলের জন্মবার্ষিকী পালিত

বগুড়া প্রতিনিধি :

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার সন্ধ্যায় শহীদ টিটু মিলনায়তনে স্বকাল সাংস্কৃতিক পরিষদ বগুড়ার উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সংগঠনের সভাপতি সৈয়দ মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও নজরুল গবেষক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাহফুজুর রহমান আখন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. সৈয়দ আব্দুল আজিজ, উপদেস্টা আ স ম আব্দুল মালেক, নাট্যকারও সাহিত্য ও সংস্কৃতিকেন্দ ঢাকার সভাপতি  মাহবুব মুকুল, কবি একে আজাদ, ড. রফিক রইচ, অধ্যাপক এমদাদুল হক,  আসাদুল ইসলাম, মোখলেছুর রহমান মুকুল। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সেক্রেটারী শরিফুল ইসলাম সবুজ। দ্বিতীয় পর্বে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অতিথি শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন মাহবুব মুকুল, মাসুদ রানা, মনিরুল ইসলাম, শফিক আদনান প্রমুখ।


.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪