| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাটের সাবেক এমপি মিলন গ্রেপ্তার

  • আপডেট টাইম: 06-05-2025 ইং
  • 383677 বার পঠিত
বাগেরহাটের সাবেক এমপি মিলন গ্রেপ্তার
ছবির ক্যাপশন: বাগেরহাট-৪ আসনের সাবেক সংসদ সদস্য আমিরুল আলম মিলন

নিজস্ব প্রতিবেদক : 


বাগেরহাট-৪ আসনের সাবেক সংসদ সদস্য আমিরুল আলম মিলনসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে একজন সাবেক ওয়ার্ড কাউন্সিলরও আছেন।

মঙ্গলবার সকালে ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগ এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

তাতে সাবেক এমপি ও কাউন্সিলরসহ নয়জনকে গ্রেপ্তারের কথা বলা হলেও তাদের নাম পরিচয় এবং কবে কোন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে সে ব্যাপারো কোনো তথ্য জানানো হয়নি।

এ ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপকমিশনার তালেবুর রহমান বলেন, "তাদের ব্যাপারে তথ্য সংগ্রহ করে বিস্তারিত পরে জানান হচ্ছে।"


রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪