| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কালিয়াকৈরে জমি বিরোধের জেরে দুইজনকে কুপিয়ে জখম

  • আপডেট টাইম: 28-06-2025 ইং
  • 114273 বার পঠিত
কালিয়াকৈরে জমি বিরোধের জেরে দুইজনকে কুপিয়ে জখম
ছবির ক্যাপশন: কালিয়াকৈরে জমি বিরোধে বাউন্ডারী দেয়াল ভাঙচুর, দুইজনকে কুপিয়ে জখম

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে জমি সংক্রান্ত বিরোধের জেরে নির্মাণাধীন বাউন্ডারী দেয়ালে হামলা ও ভাঙচুর চালিয়েছে প্রতিপক্ষ। এ ঘটনায় কুপিয়ে দুইজনকে জখম করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (২৮ জুন) সকালে উপজেলার মৌচাক জামতলা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, মৌচাক জামতলা এলাকার দেলোয়ার হোসেন তার বসতবাড়ির দক্ষিণ পাশে দখলীয় জমিতে টিনের বাউন্ডারী নির্মাণ করছিলেন। এ সময় প্রতিবেশী আব্দুস সামাদ, কামাল হোসেন, মেহেদী ও মাইদুল ইসলাম দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে দেয়ালটি ভেঙে ফেলে। বাধা দিতে গেলে মিস্ত্রি আলমগীর হোসেন ও অপর শ্রমিক মাইদুল হোসেনকে এলোপাথাড়িভাবে কুপিয়ে গুরুতর আহত করা হয়।

দেলোয়ার হোসেন জানান, পূর্ব থেকেই ওই জমি নিয়ে বিরোধ চলছিল এবং তাকে নিয়মিত ভয়ভীতি দেখানো হচ্ছিল। হামলাকারীরা তার নির্মাণাধীন স্থাপনা ভেঙে প্রায় দুই লাখ টাকার ক্ষতি করেছে বলেও অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় দেলোয়ার হোসেন বাদী হয়ে কালিয়াকৈর থানায় আব্দুস সামাদসহ চারজনের নামে অভিযোগ দায়ের করেছেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪