| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় ধারালো ছোরাসহ যুবক গ্রেপ্তার

  • আপডেট টাইম: 28-06-2025 ইং
  • 114156 বার পঠিত
বগুড়ায় ধারালো ছোরাসহ যুবক গ্রেপ্তার
ছবির ক্যাপশন: বগুড়ায় ধারালো ছোরাসহ যুবক গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ধারালো ছোরাসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ওই যুবক এলাকায় কিশোর গ্যাং গঠন করে ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিল বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২৮ জুন) দিবাগত রাত পৌণে একটার দিকে জেলা ডিবির উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে একদল চৌকস সদস্য সদর থানার বৃন্দাবন দক্ষিণপাড়ার ডোমের গড় এলাকায় অভিযান চালায়।

অভিযানে মো. সিরাতুন্নবী ওরফে সিরাত (১৯) নামের এক যুবককে আটক করা হয়। তিনি শহরের বৃন্দাবন দক্ষিণপাড়া এলাকার মৃত আতিকুল ইসলাম বুলবুলের ছেলে।

পরে তার দেওয়া তথ্য অনুযায়ী নিজ বাড়ির শয়নঘরের মেঝেতে তোশকের নিচ থেকে একটি লোহার তৈরি এক পাশে ধারালো ছোরা উদ্ধার করে জব্দ করে পুলিশ।

পুলিশ জানায়, সিরাত এলাকায় একটি কিশোর গ্যাং গঠন করে চুরি, ছিনতাই ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। তার বিরুদ্ধে এর আগে অস্ত্র আইনে একটি মামলা রয়েছে, যা বর্তমানে আদালতে বিচারাধীন।

ঘটনার বিষয়ে নিশ্চিত করে বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান বলেন, “আটক আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।”



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪