| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পীস স্কুল অ্যান্ড কলেজে দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

  • আপডেট টাইম: 28-06-2025 ইং
  • 114189 বার পঠিত
পীস স্কুল অ্যান্ড কলেজে দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: পীস স্কুল অ্যান্ড কলেজে দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

বগুড়া প্রতিনিধি: বগুড়ার জামিলনগরে পীস স্কুল অ্যান্ড কলেজে শনিবার (২৮ জুন) দিনব্যাপী বিজ্ঞান মেলার আয়োজন করা হয়।

প্লে গ্রুপ থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ক্ষুদে শিক্ষার্থীরা নিজ হাতে তৈরি বিভিন্ন বৈজ্ঞানিক উদ্ভাবন ও প্রকল্প উপস্থাপন করেন। অর্ধশতাধিক স্টলে তারা পরিবেশ, স্বাস্থ্য, প্রযুক্তি, জ্বালানি ও মহাকাশ বিষয়ক নানা আকর্ষণীয় ও শিক্ষণীয় কর্ম উপস্থাপন করে।

মেলায় পাঁচ শতাধিক শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং সুধীজন অংশগ্রহণ করেন। তারা ক্ষুদে বিজ্ঞানীদের সৃজনশীলতা ও মেধা দেখে মুগ্ধ হন। আয়োজকরা জানান, ভবিষ্যতে শিক্ষার্থীদের উৎসাহিত করতে বিজ্ঞান মেলাকে বার্ষিক কর্মসূচির অংশ হিসেবে আরও বড় পরিসরে আয়োজন করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মাহফুজুর রহমান আখন্দ। কলেজের উপাধ্যক্ষ ফাহমিদা সুলতানার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. এস এম নূর ই শাদীদ, শাহাজাহানপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মাদ আমিরুল ইসলাম, বগুড়া সদর উপজেলার সহকারী শিক্ষা অফিসার আব্দুল ওয়াহেদ, ইসলামী ব্যাংক বগুড়া শাখার অপারেশন ম্যানেজার মো. নুরুল আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন পীস স্কুল অ্যান্ড কলেজ, খুলনার অধ্যক্ষ মো. কামরুল ইসলাম এবং দিনাজপুর শাখার অধ্যক্ষ মাহাদী হাসান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জহুরুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক মো. শাহিন আলম, পরিচালক মো. মিজানুর রহমান রায়হান, খন্দকার আতিকুর রহমান, আবু রায়হান উজ্জ্বল, শাহাদত হোসেন, নিলুফা ইয়াসমিন, দেলোয়ার হোসেন সাঈদীসহ শিক্ষক ও কর্মকর্তারা।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪