| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় আদর্শ শিক্ষক ফেডারেশনের মহানগর সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট টাইম: 28-06-2025 ইং
  • 127624 বার পঠিত
বগুড়ায় আদর্শ শিক্ষক ফেডারেশনের মহানগর সম্মেলন অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: বগুড়ায় আদর্শ শিক্ষক ফেডারেশনের মহানগর সম্মেলন অনুষ্ঠিত

বগুড়া প্রতিনিধি: বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, বগুড়া মহানগর কমিটির আয়োজনে শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জুন) সকালে বগুড়ার টিটু মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রভাষক হেদায়েতুল ইসলাম।

বক্তারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে জাতীয়করণ, বগুড়ায় মাদ্রাসা শিক্ষা বোর্ড স্থাপন এবং বগুড়াকে আলাদা বিভাগ হিসেবে ঘোষণা করার জোর দাবি জানান। বক্তৃতায় শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষক মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটের সাবেক সদস্য অধ্যাপক এবিএম ফজলুল করিম। সম্মেলনটি সঞ্চালনা করেন অধ্যাপক হাবিবুর রহমান আকন্দ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সাধারণ সম্পাদক অধ্যাপক রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কারিগরি শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ড. সৈয়দ আব্দুল আজিজ, ফেডারেশনের বগুড়া মহানগর কমিটির উপদেষ্টা অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক, এবং বগুড়া জেলা সভাপতি অধ্যাপক আব্দুল হাকিম সরকার।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট শাহিন মিয়া, অধ্যাপক আব্দুস সালাম তুহিন, মাদ্রাসা শিক্ষক পরিষদ বগুড়া জেলা সভাপতি ও মাদ্রাসা শিক্ষা বোর্ড বাস্তবায়ন সংগ্রাম কমিটির আহ্বায়ক অধ্যক্ষ মাওলানা আবু বকর সিদ্দীক, কলেজ শিক্ষক পরিষদ মহানগর সভাপতি অধ্যাপক আব্দুল ওয়াহাব, মাধ্যমিক শিক্ষক পরিষদ মহানগর সভাপতি জাহাঙ্গীর আলম, কারিগরি শিক্ষক পরিষদের সভাপতি লোকমান হাকিম এবং কিন্ডারগার্টেন শিক্ষক পরিষদের সভাপতি মুখলিসুর রহমান মুকুল।

সম্মেলনে বগুড়ার কলেজ, মাদ্রাসা, মাধ্যমিক ও কারিগরি শিক্ষক নেতৃবৃন্দ অংশ নেন।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪