স্টাফ রিপোর্টার: সোহরাওয়ার্দী ময়দানে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে আসার পথে মুন্সিগঞ্জের শ্রীনগরে পাঁচজন ও টাঙ্গাইলে একজন সড়ক দুর্ঘটনায় নিহত ও আরো বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাইর পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম এই ঘটনায় শোক প্রকাশ করেছেন ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, মহাসমাবেশে অংশ নিতে আসার পথে সড়ক দুর্ঘটনায় আমাদের ছয়জন সাথী শাহাদাতবরণ করেছেন এটি অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক। আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
তিনি আরও বলেন, শহীদদের রক্ত বৃথা যাবে না। এই আত্মত্যাগ আমাদের আন্দোলনকে আরও বেগবান করবে। আমরা তাদের পরিবারের পাশে আছি এবং সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করবো।
ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যবস্থাপনায় আহতদের চিকিৎসা ও নিহতদের লাশ তাদের পরিবারের সদস্যদের কাছে পৌছানোর ব্যবস্থা করা হয়েছে।
রিপোর্টার্স২৪/আরএইচ