| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খালেদা জিয়ার ফিরে আসা গণতন্ত্র পুনরুদ্ধারের পথ সহজ করবে

  • আপডেট টাইম: 06-05-2025 ইং
  • 382678 বার পঠিত
খালেদা জিয়ার ফিরে আসা গণতন্ত্র পুনরুদ্ধারের পথ সহজ করবে
ছবির ক্যাপশন: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদিকদের সঙ্গে কথা বলছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরা গণতন্ত্রের উত্তরণ প্রক্রিয়াকে আরও সহজ করবে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৬ মে) সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদিকদের তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, চার মাস চিকিৎসা শেষে আজ দেশে ফিরে আসছেন বেগম জিয়া। এটি আমাদের জন্য, দেশ ও জাতির জন্য আনন্দের দিন। কারণ তার দেশে ফিরে আসা আমাদের গণতন্ত্র উত্তরণের পথকে সহজ করবে। পুরো দেশকে বৈষম্যহীন পরিস্থিতির দিকে ধাবিত করবে।

দুই পুত্রবধূসহ কাতারের আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে আজ সকালে দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া। তাঁকে বহনকারী বিমানটি সকাল সাড়ে ১০টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

সকাল ১০টায় খালেদা জিয়াকে বহনকারী কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। এরইমধ্যে খালেজা জিয়াকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দর এলাকায় নেতাকর্মীদের ঢল নেমেছে।

রিপোর্টার্স২৪/এসবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪