| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আজ ৬ ঘণ্টার জন্য চলবে সিএনজি-মোটরসাইকেল

  • আপডেট টাইম: 06-05-2025 ইং
  • 368924 বার পঠিত
এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আজ ৬ ঘণ্টার জন্য চলবে সিএনজি-মোটরসাইকেল
ছবির ক্যাপশন: এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আজ ৬ ঘণ্টার জন্য চলবে সিএনজি-মোটরসাইকেল। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেশে ফেরার সময় রাজধানীতে যানজট এড়াতে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সিএনজি ও মোটরসাইকেল চলাচলের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

আজ মঙ্গলবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল চলবে। গতকাল (৫ মে) যান চলাচল বিষয়ক এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপির অনুরোধের পরিপ্রেক্ষিতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল নির্ধারিত টোল পরিশোধ করে সর্বোচ্চ ৪০ কিলোমিটার/ঘণ্টা গতিসীমা মেনে ও এক্সপ্রেসওয়ের বাম পাশের সেইফ লেন ব্যবহার করে সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করার অনুমতি প্রদান করেছে। তবে এ গতিসীমা ও লেন না মানলে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশাচালকরা শাস্তির মুখে পড়বেন বলেও জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা প্রতিরোধে ওভার স্পিড ও লেন পরিবর্তন করলে আইন প্রয়োগের জন্য পর্যাপ্ত ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে।

এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের পরিচালক এ এইচ এম সাখাওয়াত আখতার জানান, মোটরসাইকেল ও অটোরিকশা চলতে দেওয়ার সিদ্ধান্তটি সাময়িক। ঢাকা মহানগর পুলিশের অনুরোধেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।

রিপোর্টার্স২৪/এসবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪