| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ধর্মীয় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ‌ ফরিদপুরে রথযাত্রা পালিত

  • আপডেট টাইম: 27-06-2025 ইং
  • 116004 বার পঠিত
ধর্মীয় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ‌ ফরিদপুরে রথযাত্রা পালিত
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

ফরিদপুর প্রতিনিধি: উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ফরিদপুরের  হিন্দু সম্প্রদায়ের অন্যতম  ধর্মীয় উৎসব রথযাত্রা পালিত হয়েছে। আর রথযাত্রা উপলক্ষে ‌বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

শুক্রবার(২৭ জুন) সকালে জানা যায় , ভিন্ন ভিন্ন ‌ চারটি মন্দির হতে ‌ রথযাত্রা বের করা হয়। সকাল ৭ টায় শহরের  রথখোলা চৌধুরী পাড়ার মন্দির থেকে রথ টানা শুরু  হয়।, এ রথটি শহর প্রদক্ষিণ করে ‌ শ্রী ধাম ‌‌ শ্রী অঙ্গনে যাবে ‌ সেখানে উপস্থিত হয় ‌ সেখানে ‌ প্রসাদ বিতরণের পর ‌ তা সূচনা স্থানে ‌ ফিরে যায়। 

এরপর সকাল সাড়ে আট  মিনিটের  সময়  শ্রী অঙ্গন থেকে রথ বের করা হয় ‌ এবং তা  ব্রাহ্মণ কান্দা মন্দিরে প্রদক্ষিণ করে সূচনাস্থানে ফিরে আসে। এরপর 

সকাল সাড়ে দশ টায় গৌড় গোপাল আঙ্গিনার মন্দির থেকে রথ বের  হয়ে শ্রী অঙ্গন মন্দির এসে উপস্থিত হয়। সেখান থেকে ‌ ইসকন মন্দিরে প্রদক্ষিণ করে পুনরায় রথ গৌড় গোপাল আঙ্গিনার মন্দিরে ফিরে আসবে। তবে রথের সবচাইতে বড় শোভাযাত্রার আয়োজন করে ইসকন ফরিদপুর। বেলা পৌনে পাঁচটার দিকে তাদের এই রথ শহর প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন বয়সী ‌ ভক্তবৃন্দ অংশগ্রহণ করে ‌ রথটি শহর প্রদক্ষিণ করে। এ সংবাদ লেখা পর্যন্ত রথটি শহর প্রদক্ষিণ করছিল। রথযাত্রা উপলক্ষে ‌ ইসকনের উদ্যোগে ‌ আগামী ৯ দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অন্যদিকে ‌  শ্রী ধাম শ্রী অঙ্গনে রথযাত্রা উপলক্ষে ‌ পদাবলী কীর্তন এর আয়োজন করা হয়েছে ‌ এতে পদাবলী কীর্তন পরিবেশন করেন কীর্তনীয়া সবুজ রায়। 

 ‌আগামী ৫ জুলাই উল্টো রথের মধ্য দিয়ে সমাপনী হবে এই উৎসবের । সেদিনও একই ধরনের কর্মসূচি পালিত হবে বলে ভক্তবৃন্দ জানান।

বিকাল  চারটায়  শোভারামপুর   ইসকন মন্দির থেকে রথ বের হয়ে শহর প্রদক্ষিণ করে এটি  গোপাল আঙ্গিনার মন্দিরে ফিরে আসবে। বলে জানা গেছে। 

এই উপলক্ষে ইসকন মন্দির উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছে। এদিকে রথযাত্রা উপলক্ষে বিকেলে শ্রীধাম শ্রী অঙ্গনে পদাবলী কীর্তন পরিবেশন করেন সবুজ রায়। এ সময় উল্লেখযোগ্য ভক্তবৃন্দ উক্ত পদাবলী কীর্তনে অংশগ্রহণ করেন। আগামী ৫ ই জুলাই উল্টোরথ উৎসবের মধ্য দিয়ে সমাপনী হবে এ  উৎসবের উৎসবের।

ঐদিন একই রকম ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে ভক্তবৃন্দ জানান।

রিপোর্টার্স২৪/এসএমএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪