| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাজীপুরে দুইশ বছরের প্রাচীন মাণিক্য মাধবের রথযাত্রা ও রথমেলা শুরু

  • আপডেট টাইম: 27-06-2025 ইং
  • 129766 বার পঠিত
গাজীপুরে দুইশ বছরের প্রাচীন  মাণিক্য মাধবের রথযাত্রা ও রথমেলা শুরু
ছবির ক্যাপশন: শুক্রবার (২৭ জুন) সকালে গাজীপুর মহানগরীর রথখোলায় এলাকায় রথটানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ রথযাত্রা শুরু হয়।

এ এইচ সবুজ, গাজীপুর:

গাজীপুরে ভাওয়াল রাজাদের দ্বারা প্রচলিত প্রায় দুইশ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী শ্রী শ্রী মাণিক্য মাধবের রথযাত্রা ও রথমেলা শুরু হয়েছে। শুক্রবার (২৭ জুন) সকালে গাজীপুর মহানগরীর রথখোলায় এলাকায় রথটানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ রথযাত্রা শুরু হয়।

গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আহম্মদ হোসেন ভূইয়ার সভাপতিত্বে রথযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের সচিব আমিন আল পারভেজ। 

এ সময় আরো উপস্থিত ছিলেন, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মোতাছের বিল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: সোহেল রানাসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ।

এদিকে রথযাত্রা উপলক্ষে পালকি সহযোগে দেবতা মাণিক্য মাধবকে রথে অধিষ্ঠান করা হয়। পরে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ, রথ সংশ্লিষ্ট ও হাজারো পূণ্যার্থী সম্মিলিতভাবে ভক্তি সহযোগে রথটান দিয়ে রথযাত্রা ও রথমেলার উদ্বোধন করেন।

রথ টানের মধ্য দিয়ে মাণিক্য মাধব আজ (২৭ জুন) নিজ বাড়ি থেকে শ্বশুড় বাড়ি যাচ্ছেন। আগামী শনিবার (৫ জুলাই) উল্টো রথযাত্রার মাধ্যমে শ্রী মাণিক্য মাধব নিজ বাড়ি ফেরার মধ্যদিয়ে শেষ হবে এ রথযাত্রা।

রথযাত্রা উপলক্ষে আয়োজিত মেলায় শিশুদের মনোরঞ্জনের জন্য নাগরদোলাসহ নানা রকমের পসরা নিয়ে বসেছে দোকানীরা। প্রায় দুইশত বছর পূর্বে গাজীপুরের ভাওয়াল রাজারা এই মাণিক্য মাধবের রথযাত্রা ও রথমেলার প্রচলন করে।


.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪