| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রায়পুর বণিক সমিতির নির্বাচন স্থগিতের আদেশ হাইকোর্টের

  • আপডেট টাইম: 27-06-2025 ইং
  • 129964 বার পঠিত
রায়পুর বণিক সমিতির নির্বাচন স্থগিতের আদেশ হাইকোর্টের
ছবির ক্যাপশন: লক্ষ্মীপুরের রায়পুর বণিক সমিতির নির্বাচন নিয়ে একটি রিটের প্রেক্ষিতে রুল জারি করে নির্বাচন স্থগিত করেছেন উচ্চ আদালত

লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুরের রায়পুর বণিক সমিতির নির্বাচন নিয়ে একটি রিটের প্রেক্ষিতে রুল জারি করে নির্বাচন স্থগিত করেছেন উচ্চ আদালত। বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে উচ্চ আদালতের বিচারপতি কাজী জিনাত হক ও আইনুন নাহার সিদ্দিকার দ্বৈত বেঞ্চ এক মাসের জন্য এ স্থগিতাদেশ দেন। এ সময় রুলের জবাব দিতে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, চট্টগ্রাম বিভাগীয় রেজিস্ট্রার আরজিইসি, জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা কৃষি কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়।

সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারী মো. আবদুল মজিদের আইনজীবী মো. তাছেব হোসাইন।

আগামী শনিবার (২৮ জুন) এ নির্বাচনের ভোটগ্রহণ হওয়ার কথা ছিল।

আইনজীবী তাছেব হোসাইন জানান, বাণিজ্য সংগঠন অধ্যাদেশের ১৯৬১-এর ৩ ধারায় উল্লেখ রয়েছে, একই এলাকায় ব্যবসায়ীদের রেজিস্ট্রেশনভুক্ত দুইটি সংগঠন থাকতে পারবে না। এ ছাড়া রেজিস্ট্রেশন ছাড়া ব্যবসায়ীদের কোনো সংগঠন পরিচালনা করা যাবে না। কিন্তু সাম্প্রতিক সময়ে রায়পুর বণিক সমিতির নামে ইউএনওসহ স্থানীয় প্রশাসন নির্বাচনের আয়োজন করে।

এতে আবদুল মজিদের দায়ের করা রিটের প্রেক্ষিতে উচ্চ আদালত রুল জারি এবং নির্বাচন স্থগিত করার আদেশ দেয়।

এ বিষয়ে রায়পুর উপজেলা কৃষি কর্মকর্তা ও বণিক সমিতির নির্বাচনের রিটার্নিং অফিসার মাজেদুল ইসলাম বলেন, লোকমুখে নির্বাচনের স্থগিতের বিষয়টি শুনছি। তবে এখন পর্যন্ত আমার হাতে আদালতের আদেশের কপি আসেনি। হাত পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, সম্প্রতি রায়পুর বাজার বণিক সমিতির নির্বাচন করার জন্য ১ হাজার ৬২৫ জন ব্যবসায়ীকে ভোটার করা হয়। এ নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৬টি পদে ৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা অনেকটা প্রতিযোগিতা দিয়ে প্রচার-প্রচারণা করছেন। আগামী শনিবার মার্চেন্টস একাডেমির মাঠে এ ভোট নেওয়ার জন্য সব প্রস্ততি নিয়েছেন স্থানীয় প্রশাসন।



.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪