| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অন্যায় তদবির পাত্তা না দিলে আমাকে ভারতের দালাল বানানো হয় : আসিফ নজরুল

  • আপডেট টাইম: 26-06-2025 ইং
  • 132620 বার পঠিত
অন্যায় তদবির পাত্তা না দিলে আমাকে ভারতের দালাল বানানো হয় : আসিফ নজরুল
ছবির ক্যাপশন: আসিফ নজরুল

রিপোর্টার্স২৪ ডেস্ক :

অন্তর্বর্তী সরকারে এসে অবরুদ্ধ বোধ করছেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। অনেকে অন্যায় তদবির নিয়ে আসে বলেও জানিয়েছেন তিনি।

আসিফ নজরুল বলেন, ‘অনেক অন্যায় তদবির নিয়ে আমার কাছে আসে। পাত্তা না দিলে শুরু হয় গালাগাল।

আমাকে তখন ভারতের দালাল বানানো হয়। সরকারে এসে অবরুদ্ধ বোধ করছি। জীবনে এতো অসহায় কখনো ফিল করিনি।’

আজ বৃহস্পতিবার দুপুরে  রাজধানীর তোপখানা রোডে সিরডাপ মিলনায়তনে ‘গণমাধ্যমের স্বাধীনতা: সাংবাদিকদের সুরক্ষা ও অভিযোগ নিষ্পত্তির আইনি কাঠামোর পর্যালোচনা’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি।

প্রচুর মিথ্যা মামলা হচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। তিনি বলেন, ‘কেউ যদি মামলা দেয় সেই ব্যাপারে আমার কিছু করার নাই। প্রচুর মিথ্যা মামলা হচ্ছে, সেই তুলনায় সাংবাদিকদের বিরুদ্ধে যত মামলা হচ্ছে সেগুলো অস্বাভাবিক নয়।’

সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আসিফ নজরুল।

তিনি বলেন, ‘গণমাধ্যমের কেউ এক না। দলাদলি গ্রুপিং না করে নিজেরা এক হন। শক্তিশালী হন। দলকানা হয়ে নিজেরা মারামারি করলে গণমাধ্যম কখনো স্বাধীন হবে না।’



.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪