| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্বে পঞ্চম বৃহত্তম শিল্প উৎপাদনকারী দেশ এখন ভারত

  • আপডেট টাইম: 26-06-2025 ইং
  • 118389 বার পঠিত
বিশ্বে পঞ্চম বৃহত্তম শিল্প উৎপাদনকারী দেশ এখন ভারত
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

রিপোর্টার্স ইন্টারন্যাশনাল ডেস্ক :

যুক্তরাজ্য, ফ্রান্স ও দক্ষিণ কোরিয়ার মতো ঐতিহ্যবাহী শিল্পশক্তিকে পেছনে ফেলে বিশ্বের পঞ্চম বৃহত্তম উৎপাদনকারী (ম্যানুফ্যাকচারিং) দেশ এখন ভারত। ৭৮১ বিলিয়ন ডলারের উৎপাদন মূল্যের মাধ্যমে ভারত এখন চীন, যুক্তরাষ্ট্র, জার্মানি ও জাপানের পরেই অবস্থান করছে।  এটি ভারতের দ্রুত বর্ধমান অর্থনৈতিক ও শিল্প শক্তির এক স্পষ্ট প্রমাণ। গত ২৪ জুন দ্য পলস-এর ফেসবুক পেজে এ কথা জানানো হয়েছে। 

এতে বলা হয়, এই পরিবর্তন কিন্তু হঠাৎ করে ঘটেনি। বহু বছর ধরে নীতিগত স্থবিরতা ও আমলাতান্ত্রিক জটিলতায় জর্জরিত ভারত, গত এক দশকে সেই বাধাগুলো কাটিয়ে নতুন দিগন্তে পা দিয়েছে।

ফেসবুক পোস্টে আরও বলা হয়, ব্যাপক পরিকাঠামো উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ভারতজুড়ে সংযোগ ও লজিস্টিক ব্যবস্থার উন্নতি হয়েছে। উৎপাদন-ভিত্তিক প্রণোদনা (পিএলআই) স্কিমের মাধ্যমে ইলেকট্রনিকস, সেমিকন্ডাক্টর এবং টেক্সটাইল খাতে ব্যাপক গতি এসেছে। প্রতিরক্ষা সরঞ্জাম ও বৈদ্যুতিক যান উৎপাদনেও এখন বেশ উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। স্বপ্ন যেন এখন বাস্তবে রূপ নিচ্ছে।

এতে আরও বলা হয়, ভারতের উৎপাদন খাতে এখন রেকর্ড পরিমাণ বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) আসছে, যা বৈশ্বিক আস্থার একটি শক্তিশালী সংকেত।




.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪