| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জুলাইয়ে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান, সূচি প্রকাশ

  • আপডেট টাইম: 25-06-2025 ইং
  • 132444 বার পঠিত
জুলাইয়ে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান, সূচি প্রকাশ
ছবির ক্যাপশন: জুলাইয়ে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান, সূচি প্রকাশ

রিপোর্টার্স২৪ ডেস্ক :  চলতি মাসেই পাকিস্তানের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলে এসেছে বাংলাদেশ দল। ফিরতি লেগে এবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী মাসে বাংলাদেশে আসছে পাকিস্তান। এই সিরিজের জন্য আজ চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১৬ জুলাই ঢাকায় পা রাখবে পাকিস্তান দল। সিরিজের প্রথম ম্যাচ হবে ২০ জুলাই। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ মাঠে গড়াবে যথাক্রমে ২২ এবং ২৪ জুলাই। সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচগুলো শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা থেকে।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সময়ই এই দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নেয় বিসিবি ও পিসিবি। বাংলাদেশ সফর শেষ করেই ক্যারিবিয়ান দীপপুঞ্জে যাবে পাকিস্তান দল।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪